ভারতকে হারিয়ে ফাইনালের পথে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল
সাফ অনূর্ধ্ব–১৯ নারী চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত ছন্দে আছে বাংলাদেশ। প্রথম ম্যাচে ভুটানকে ১২–০ গোলে উড়িয়ে দেওয়ার পর দ্বিতীয় ম্যাচে শক্তিশালী ভারতকে ২–০ গোলে হারিয়েছে লাল–সবুজের মেয়েরা। টানা দুই জয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থান আরও মজবুত করে ফাইনালের পথে বড় ধাপ এগিয়েছে পিটার বাটলারের শিষ্যরা।
নেপালের পোখারা রঙ্গশালা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের দুই গোলই আসে প্রথমার্ধে। ম্যাচের শুরুতে বলের দখল বেশি ছিল ভারতের কাছে। কয়েক মিনিট বাংলাদেশ রক্ষণকে চাপে রাখলেও ধীরে ধীরে খেলার নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ।২৯ মিনিটে ডান দিক থেকে নেওয়া ফ্রি কিক ভারতীয় গোলকিপার ঠিকমতো ক্লিয়ার করতে না পারলে ফিরতি বলে গোল করেন অধিনায়ক অর্পিতা বিশ্বাস। এরপর ৪০ মিনিটে ডান প্রান্ত দিয়ে মুনকি আক্তারের নিখুঁত ক্রস থেকে ব্যবধান দ্বিগুণ করেন আলপি আক্তার।
রাজশাহী স্টার্সের হয়ে নারী ফুটবল লিগে সর্বোচ্চ ২৫ গোল করা আলপি এই টুর্নামেন্টে এখন পর্যন্ত ৪ গোল নিয়ে মুনকির সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতার তালিকায় আছেন।ম্যাচ শেষে কোচ পিটার বাটলার বলেন, শুরুটা কঠিন হলেও মেয়েরা অসাধারণ মানসিক শক্তি দেখিয়েছে। শারীরিক গড়নে পিছিয়ে থাকলেও লড়াইয়ের মানসিকতায় তারা এগিয়ে ছিল এবং জয়টা প্রাপ্য ছিল বলেও মন্তব্য করেন তিনি।লিগ পর্বের শেষ ম্যাচে বুধবার (৪ ফেব্রুয়ারি) স্বাগতিক নেপাল বাংলাদেশের প্রতিপক্ষ
Comments