যমুনা নদীতে চাঁদাবাজি বন্ধের দাবিতে মানববন্ধন
সিরাজগঞ্জের বেলকুচিতে যমুনা নদীতে সালাম বাহিনীর চাঁদাবাজি বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে নৌ যান মালিক-কর্মচারিসহ ৩ উপজেলার ২৭ গ্রামের হাজারও নারী ও পুরুষ।
শুক্রবার (১৪ আগষ্ট) সকালে যমুনার দুর্গম চরাঞ্চল বেলকুচির বড়ধুল ইউনিয়নের ক্ষিদ্রচাপিয়া হাওয়া ভবন এলাকায় এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বেলকুচি, টাঙ্গাইল সদর, ও চৌহালী উপজেলার চরবেল, পুংলি, কাকুয়া, জাঙ্গালিয়া, কলাবাগান ও মহেষপুরের নৌযান মালিক–কর্মচারীদের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিতটি হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, সন্ত্রাসী সালাম ও তার সহযোগী রুবেল, কাওছার আলম, মাসুদ ও হাবিব গং রাত হলেই নৌকা নিয়ে যমুনা নদীতে সশস্ত্র মহড়া দেয়। সিরাজগঞ্জ-ঢাকা নৌরুটে তারা সকল প্রকার বাল্কহেড, ছোটবড় নৌকাসহ বিভিন্ন নৌযান থেকে বেপরোয়া চাঁদাবাজি করে। চাঁদা না নৌযান শ্রমিক-কর্মচারিদের মারধোর করে। এই সালাম বাহিনী থেকে রক্ষা পেতে আজ আমরা নৌযান মালিক ও কর্মচারীবৃন্দ মানববন্ধনে দাড়িয়েছি।
এ সময় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে যমুনায় নৌপথ নিরাপদ করতে বেশ কিছু দাবী জানান তারা।
মানববন্ধনে আবু সাইদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, ইউসুফ মোল্লা, কছির উদ্দিন, সুমন ও বক্কার মোল্লা প্রমুখ। মানববন্ধনে নৌযান মালিক-কর্মচারি ছাড়াও বেলকুচি, টাঙ্গাইল সদর ও চৌহালী উপজেলার ২৭ গ্রামের হাজারও নারী-পুরুষ অংশ নেন।
Comments