নেত্রকোণায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন
নেত্রকোণা শহরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেয়ার ঘটনা হয়েছে। শহরের মোক্তারপাড়া এলাকায় মগড়া নদীর সেতুর একপাশে জুলাই স্মৃতিস্তম্ভটির অবস্থান। বুধবার ফেসবুকে স্মৃতিস্তম্ভটিতে আগুন দেয়ার ২৫ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়ে।
ভিডিও ক্লিপে রাতের আঁধারে স্মৃতিস্তম্ভটিতে আগুন লাগার পর তিন যুবক স্মৃতিস্তম্ভের মূল বেদি থেকে নেমে যেতে দেখা যায়। এসময় অন্য কয়েকজনের দেয়া 'শেখ হাসিনা ও জয়বাংলা শ্লোগান' শোনা যায়।
বুধবার সকালে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন লাগানোয় পোড়া দাগের চিহ্ন দেখা যায়।
নেত্রকোণা মডেল থানার ওসি মো: আল মামুন সরকার জানান, সকালে ঘটনাস্থল পুলিশ সুপার তরিকুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিদর্শন করেছেন। কেরোসিন দিয়ে আগুন লাগালেও স্মৃতিস্তম্ভটি স্টীলের নির্মিত হওয়ায় ক্ষতিগ্রস্ত হয়নি। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে বলে জানান ওসি।
Comments