কাঁঠালিয়ায় অগ্নিকাণ্ডে দুইটি বসতঘর পুড়ে ৫ লাখ টাকার ক্ষতি
মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির কাঁঠালিয়া অগ্নিকাণ্ডে দুইটি বসঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে জানান ক্ষতিগ্রস্ত পরিবার। বুধবার (৪ মার্চ) রাতে উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় মোহাম্মদ আসাদুজ্জামান পারভেজের বসতঘরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তিনি মৃত আবুল হোসেন সিকদারের পুত্র।
স্থানীয়রা ও ক্ষতিগ্রস্ত পরিবার জানায়, সন্ধ্যার পরে হঠাৎ বসতঘরের পিছন থেকে আগুন জ্বলে উঠছে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বাড়ির ২টি কাঠের টিনশেড ঘরে। এ সময় ঘরের ভেতরে থাকা আসবাবপত্র, গুরুত্বপূর্ণ কাগজপত্র ও নগদ অর্থ পুড়ে যায়। মুহূর্তেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে কাঁঠালিয়া ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পাশাপাশি কাঁঠালিয়া থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখে। অগ্নিকাণ্ডে আনুমানিক ৫ লাখ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ২ কোটি টাকার মামলা উদ্ধার করা হয়েছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারটি আর্থিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে বলে জানা গেছে। স্থানীয় প্রশাসনের সহায়তা কামনা করেছেন এলাকাবাসী।
কাঁঠালিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল অদুত জানান, এক ঘন্টার চেষ্টা একটি ইউনিটের মাধ্যমে আগুন নিভাতে সক্ষম হয়েছি। প্রাথমিক ধারণা করা যাচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এবং ২ কোটি টাকার মামলা উদ্ধার করতে পেরেছি।
Comments