আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আওয়ামী লীগের পতাকা উত্তোলন, স্থানীয়দের কৌতূহল
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের কয়লাদিয়াড় বাজারে মহান একুশের প্রভাতে জাতীয় পতাকা ও কালো পতাকার পাশাপাশি আওয়ামী লীগের দলীয় পতাকা উত্তোলনের ঘটনা ঘটেছে। শনিবার ভোরে একুশের গান বাজিয়ে স্থানীয় কয়েকজন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মীরা এ কর্মসূচি পালন করেন।
স্থানীয় বাসিন্দারা বলেন , আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকায় দলীয় পতাকা উত্তোলন সরকারবিরোধী কর্মকাণ্ড হিসেবে বিবেচিত হতে পারে।
এ বিষয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জেনারুল ইসলাম বলেন, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কিছু কর্মী নিজ উদ্যোগে পতাকা উত্তোলন করেছে। পাঁচ আগস্টের পর আমরা সংগঠনের পক্ষ থেকে কোনো দিবস আনুষ্ঠানিকভাবে পালন করি না।
ঘটনা সম্পর্কে জানতে চাইলে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির জানান, তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে ।
Comments