শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালন করেছে বিএনপি মালয়েশিয়া
প্রতিনিধি মালয়েশিয়াঃ কুয়ালালামপুর,(৩০ মে)মহান স্বাধীনতার ঘোষক, বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)এর প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভার আয়োজন করেছে বিএনপি মালয়েশিয়া ও এর অঙ্গ-সহযোগী সংগঠন।
কুয়ালালামপুরের পিডব্লিউটিসি (PWTC) এর নিকটস্থ হোটেল এস্টো'র হলরুমে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপি মালয়েশিয়ার সহ-সভাপতি আব্দুল জলিল লিটন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-১০ আসনের সংসদ সদস্য আক্তারুজ্জামান বাচ্চু। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও বিএনপি মালয়েশিয়ার সাধারণ সম্পাদক মোহাম্মদ মোশাররফ হোসেন।
দোয়া ও আলোচনা সভা সঞ্চালনা করেন দলের সহ-সাধারণ সম্পাদক কাজী সালাহ উদ্দিন এবং দপ্তর সম্পাদক মো. আমিনুল ইসলাম রতন। পবিত্র কোরআন তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন মাওলানা ইসফাক হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে আক্তারুজ্জামান বাচ্চু প্রবাসীদের প্রশংসা করে বলেন, "প্রবাসীরাই বাংলাদেশের অর্থনীতির চালিকাশক্তি এবং প্রকৃত দেশপ্রেমিক।তিনি বলেন, অনুষ্ঠানে প্রবাসীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি এবং বিএনপির প্রতি তাদের ভালোবাসা দেখে তিনি আনন্দিত। তিনি আরও উল্লেখ করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের উন্নয়ন ও বেকার যুবকদের কর্মসংস্থানের লক্ষ্যে বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।
বক্তব্যে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণ করেন এবং তাদের নেতৃত্বের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের মানুষের জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এবং ইতোমধ্যে দেশের বিভিন্ন স্তরের মানুষের আস্থা অর্জন করেছেন।
সভাপতির বক্তব্যে আব্দুল জলিল লিটন এবং প্রধান বক্তা মোহাম্মদ মোশাররফ হোসেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে তারেক রহমান ঘোষিত "আই হ্যাভ এ প্ল্যান" কর্মসূচি বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে সগুভেচ্ছা বক্তব্য দেন, দলের সহ-সাধারণ সম্পাদক ওয়ালি উল্লাহ জাহিদ, অন্যদের মাঝে বক্তব্য দেন, সহ-সভাপতি বিএনপি শাখাওয়াত হোসেন, সহ-সাধারণ সম্পাদক বিএনপি মালয়েশিয়া, সভাপতি যুব দল মালয়েশিয়া মোঃ জসিম উদ্দিন, সদস্য সচিব, স্বেচ্ছাসেবক দল মালয়েশিয়া হেলাল শিকদার, পিএইচডি স্কলার প্রফেসর সাফিউর রহমান, প্রতিষ্ঠাতা আহবায়ক জাসাস মালয়েশিয়া আসাদুজ্জামান মাসুম, মার্কেটিং, ন্যাশনাল ব্যংক, মালয়েশিয়া মাসুদুল আলম কাজল, ছাত্রদল নেতা মালয়েশিয়া আদিব আনজুমসহ অনেকে।
উপস্থিত ছিলেন, সভাপতি বিএনপি বুকিট বিন্তাং আনোয়ার হোসেন সেলিম, সভাপতি বিএনপি পুডু মোঃ মানিক, সভাপতি বিএনপি কোটারায়া মাসুদ রানা, ক্রীড়া সম্পাদক বিএনপি মালয়েশিয়া মোঃ আরিফ হসেন, যুগ্ন সাধারণ সম্পাদক বিএনপি চৌকেট মোঃ সিরাজুল ইসলাম, যুগ্ন সাধারণ সম্পাদক, বুকিট বিন্তাং মোহাম্মদ জাকারিয়া, সহ-সভাপতি যুব দল মালয়েশিয়া শেখ সেলিম, সহ-সভাপতি যুব দল মালয়েশিয়া মোঃ নাজমুল হাসান, যুগ্ন আহ্বায়ক স্বেচ্ছাসেবক দল মালয়েশিয়া মোঃ মাহফুজুর রহমান, জাসাস নেতা মালয়েশিয়া ইমতিয়াজ, যুব নেতা মাঝি মিরাজ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকো এর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
Comments