প্যারিসের অদুরে ক্লিসিতে শীতকালীন পিঠা উৎসব
ফ্রান্স প্রবাসীদের উদ্যোগে অত্যন্ত আনন্দঘন পরিবেশে দেশের আদলে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
এতে প্যারিসের অদুরে ক্লিসিতে বসবাসরত প্রবাসীদের অংশগ্রহণে এ উৎসব অনুষ্ঠিত হয়। আয়োজকেরা জানান, এরকম আয়োজনের মাধ্যমে যে ভ্রাতৃত্ববোধের সৃষ্টি হয়েছে- তা প্রবাসী জীবনে সবার জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।
মূল্যবোধ ও আদর্শ অনুসরণ, মানবিক মর্যাদা বৃদ্ধি, সকলের মধ্যে সংহতি ও ভ্রাতৃত্ববোধ তুলে ধরে তুলে বাংলাদেশের ভাবমূর্তি বহিঃবিশ্বে উজ্জ্বল করার জন্য নবপ্রজন্মকে বাংলাভাষা ও বাংলাদেশি সংস্কৃতি লালনে উৎসাহিত করার আহবান জানান।
কেক কাটাসহ মেলায় বাংলাদেশের ঐতিহ্যবাহী সব ধরনের পিঠা প্রদর্শন করা হয়।
Comments