মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জাপানে শ্রদ্ধাঞ্জলি
আজ ২১ ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উপলক্ষে বাংলাদেশ দূতাবাস, টোকিও আয়োজিত ইকিবুকুরোর নিশিগুচি পার্কে অবস্থিত শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ কর্মসূচিতে জাপানে অবস্থানরত বাংলাদেশি, বিএনপিসহ বিভিন্ন সামাজিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করেন।
প্রবাসের মাটিতে থেকেও মাতৃভাষা ও মাতৃভূমির প্রতি দেশের মায়ামমতা দায়িত্ব ও ভালোবাসা অটুট থাকবে এই প্রত্যাশাই ব্যক্ত করেন উপস্থিত নাগরিক সমাজ।
ভাষা শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে শেষে মোনাজাতের আয়োজন করা হয়
Comments