মালয়েশিয়ায় এক নির্মাণাধীন বিল্ডিং থেকে ২২২ বাংলাদেশি গ্রেফতার
মালয়েশিয়ার তেরেঙ্গানু রাজ্যে ২২২ বাংলাদেশি সহ ১২৬ জন অনিবন্ধিত অভিবাসী কর্মীদের গ্রেফতার করেছে তেরেঙ্গানু ইমিগ্রেশন বিভাগ ( জেআইএম) রবিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১০.০০ টায় শুরু হওয়া অভিযানটি চলে বিকাল ৫.০০ টা পযর্ন্ত। যে অভিযানে ইমিগ্রেশন জেএইএম সহ, জাতীয় নিবন্ধন ( জেপিএন), জনশক্তি বিভাগ( জেটিকে), নির্মাণ শিল্প উন্নয়ন বোর্ড (সিআইডিবি) এর ৬৪ জন কর্মকর্তা ও কর্মচারি অংশগ্রহণ করে।
তেরেঙ্গানু ইমিগ্রেশন বিভাগের পরিচালক মোহাম্মদ ইউসরি মোহাম্মদ নর সাংবাদিকদের জানান, মোট ৩১৬ জন বিদেশিকে তল্লাশি করে ২২৬ জনকে ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ এর অধীনে অপরাধ করার জন্য গ্রেফতার করা হয়। আটককৃতদের মধ্যে বাংলাদেশি ২২২ জন, ইন্দোনেশিয়ার তিন জন ও একজন ভারতীয় নাগরিক যাদের বয়স যথাক্রমে ২০ থেকে ৫৫ বছর।
প্রাথমিক ভাবে চিহ্নিত করা অপরাধ গুলো হলো ব্যাক্তিগত নাথিপত্র না থাকা, অতিরিক্ত সময় ধরে বসবাস করা, ভিসার অপব্যবহার করার। ইমিগ্রেশন আইন ১৯৬৩ রেগুলেশনের ৩৯(বি) প্রবিধান এর মধ্যে পড়ে।
মোহাম্মদ ইউসরি আরো বলেন, ২০২৬ সালের জানুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি পযর্ন্ত ৪১৫ জন অনিবন্ধিত অভিবাসী কর্মীদের গ্রেফতার করেছে তেরেঙ্গানু ইমিগ্রেশন যার মধ্যে বাংলাদেশ, ইন্দোনেশিয়া, মায়ানমার, পাকিস্তান, থাইল্যান্ড, কম্বোডিয়া, ভারত এবং নেপালের নাগরিক রয়েছে।
তিনি আরো উল্লেখ করে বলেন, রাজ্যের স্থানীয় নাগরিকদের নিরাপত্তার জন্য, রাষ্ট্রের নিরাপত্তার জন্য, অবৈধ বিদেশি কর্মী ও ভিসার অপব্যবহার করা বিদেশিদের নিয়ন্ত্রণ করে আইনের আয়াতে আনতে হবে।
গ্রেফতারকৃতদের পরবর্তী পদক্ষেপ এর জন্য কুয়ালা বেরংয়ের আজিল ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে নিয়ে যাওয়া হয়েছে।
Comments