মালয়েশিয়ায় পাচার হওয়ার পরেও বাংলাদেশির মানবেতর জীবনযাপন
মালয়েশিয়ায় পাচার হওয়া তিন বাংলাদেশিকে উদ্ধার করল দেশটির প্রশাসন, প্রাথমিক তদন্ত মিলল পাচার হওয়া তিন বাংলাদেশী কর্মীর মানবতার জীবন যাপনের কাহিনী।
রোববার (৮ ফেব্রুয়ারি) হুলু তেরেঙ্গানু জেলার একটি নির্মানাধীন এলাকায় বিশেষ অভিযানে তাদেরকে উদ্ধার করা হয়। স্থানীয় জেলা পুলিশ প্রধান সুপারিন্টেন্ডেন্ট শারুদিন আব্দুল ওয়াহাব জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার বিকেল সাড়ে চারটার দিকে, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ এই অভিযান পরিচালনা করে।
উদ্ধার হওয়া তিনি বাংলাদেশির বয়স ২৯ বছর থেকে ৪৪ বছরের মধ্যে।
এ সময় পুলিশ তদন্তে, অমানবিক ঘটনা উঠে এসেছে, দালাল দ্বারা প্রতারিত হওয়া তিন বাংলাদেশি, মালয়েশিয়ায় স্থানীয় একটি কোম্পানির কাছে আবার শোষিত হয়। পাঁচ মাস কাজ করার পরও বেতন দেওয়া হয়নি । জীবন বাঁচাতে পেটের দায়ে তারা একটি খাল থেকে মাছ ধরে, জঙ্গল থেকে ফল সংগ্রহ করে ও লতা পাতা খেয়ে বেঁচে ছিলেন বলে জানা যায়।
অভিযুক্ত স্থানীয় নিয়োগকর্তা তাদের পাসপোর্ট নিজের কাছে রেখে দেয়। এমনকি থাকার জন্যও ভালো কোন ব্যবস্থা করেনি।
শ্রমিক শোষণে অভিযুক্ত ৪৬ বছর বয়সী এক স্থানীয় নিয়োগকর্তাকে গ্রেপ্তার করে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জোরপূর্বক বাংলাদেশি কর্মীদের কাজ করতে বাধ্য করতেন নিয়োগকর্তা।
এ সময় উদ্ধার হওয়া তিন বাংলাদেশীকে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার জন্য পাঠানো হয়েছে এবং অন্তবর্তীকালীন সুরক্ষা আদেশের আবেদনও করা হয়েছে।
পুরো ঘটনাটি অ্যান্টি-ট্রাফিকিং ইন পারসনস অ্যান্ড অ্যান্টি-স্মাগলিং অব মাইগ্রেনস অ্যাক্ট ২০০৭ এর ধারা ৪৪ এবং ১২- এর অধীনে তদন্ত করা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।
Comments