তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে রিয়াদে মিষ্টি বিতরণ ও আলোচনা সভা
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৭ বছর পর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সৌদি আরবের রাজধানী রিয়াদে প্রবাসী বগুড়া জেলা বিএনপির উদ্যোগে মিষ্টি বিতরণ ও আলোচনা সভা হয়েছে।
রিয়াদের একটি স্থানীয় হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে প্রবাসী বগুড়া জেলা বিএনপির বিপ্লবী সভাপতি ফিরোজ আহমেদ নয়নের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিমের সঞ্চালনায় মিষ্টি বিতরণ ও আলোচনা সভা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সৌদি আরব পূর্বাঞ্চল কেন্দ্রীয় বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ডা. এ. কে. এম. গোলাম হাসনাইন সোহান। প্রধান বক্তা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সোহান আলী, সহ-সভাপতি মাহফুজুর রহমান চঞ্চল, প্রচার সম্পাদক সামিউল ইসলাম সিলো, জনি, ফারুক, মামুন, সজল, কোষাধ্যক্ষ রেজাউল হকসহ -অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
আলোচনা সভায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
সভায় বক্তারা তারেক রহমানের বক্তব্যের ভূয়সী প্রশংসা করেন এবং তার বক্তব্যে দেশের উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তারা বলেন, তারেক রহমানের দিকনির্দেশনায় একটি গণতান্ত্রিক, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় স্পষ্টভাবে ফুটে উঠেছে।
সভায় সভাপতির বক্তব্যে ফিরোজ আহমেদ নয়ন বলেন, তারেক রহমানের আহ্বান অনুযায়ী প্রবাসে বিশেষ করে মধ্যপ্রাচ্যে বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও বিস্তৃত ও শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার অনুরোধ জানান তিনি।
Comments