জামালপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
জামালপুর সদর উপজেলায় ২০২৫ শিক্ষাবর্ষের প্রাথমিক ও ইবতেদায়ী বৃত্তি পরীক্ষায় সাধারণ ও ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
বুধবার (০২ সেপ্টেম্বর) দুপুরে শহরের শহীদ সাফওয়ান সদ্য অডিটরিয়ামে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন,সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন।
এসময় আরও বক্তব্য রাখেন, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আমির হোসেন,জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আলী আহসান।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের এই সাফল্য শুধু তাদের ব্যক্তিগত অর্জন নয়, পরিবার, শিক্ষক এবং শিক্ষা প্রতিষ্ঠানেরও গৌরব। এ ধরনের স্বীকৃতি শিক্ষার্থীদের ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনে উৎসাহিত করবে।
পরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকরা অংশ নেন।
Comments