নেপালের ভয়াবহ বন্যা পরিস্থিতে যে বার্তা দিল অপু বিশ্বাস
নেপালে ভূমিকম্প ও বন্যার খবরে উদ্বেগ তৈরি হয়েছিল ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস ও 'শিকার' সিনেমার টিমকে নিয়ে। ভক্ত, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের সেই উদ্বেগের অবসান ঘটিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের নিরাপত্তার কথা জানিয়েছেন অপু বিশ্বাস।
বুধবার (২৬ আগস্ট) সন্ধ্যায় এক বার্তায় অপু বিশ্বাস জানান, নেপালে আকস্মিক ভূমিকম্প ও বন্যার ঘটনায় অনেক পর্যটক নিখোঁজ হওয়ার খবর ছড়িয়ে পড়েছে। এমন পরিস্থিতির মধ্যেই 'শিকার' সিনেমার শুটিংয়ের জন্য পুরো টিম নেপালে অবস্থান করছে।
দুর্যোগের খবর প্রকাশের পর থেকেই অসংখ্য ভক্ত, শুভাকাঙ্ক্ষী, সাংবাদিক, আত্মীয়-স্বজন ও পরিচিতজন ফোন এবং মেসেজের মাধ্যমে তাদের খোঁজ নিচ্ছিলেন। সবাই জানতে চাইছিলেন, তারা নিরাপদে আছেন কি না।
অপু বিশ্বাস বলেন, সবার ভালোবাসা, উদ্বেগ ও আন্তরিকতার জন্য তিনি কৃতজ্ঞ। মহান আল্লাহর রহমতে 'শিকার' সিনেমার পুরো টিম নিরাপদ স্থানে রয়েছে এবং সবাই সুস্থ ও ভালো আছেন।
চলতি মাসের প্রথম সপ্তাহে 'শিকার' সিনেমার শুটিংয়ে অংশ নিতে নেপাল যান অপু বিশ্বাস। সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করছেন মুর্তজা পলাশ। এছাড়া কলকাতার অভিনেতা রজতাভ দত্ত, শ্যাম ভট্টাচার্যসহ আরও কয়েকজন শিল্পী সিনেমাটিতে অভিনয় করছেন।
Comments