কানের রেড কার্পেটে রাজকীয় আলিয়া
ফ্রান্সের সমুদ্রতীরবর্তী শহর কানে আয়োজিত ৭৯তম বিশ্ব চলচ্চিত্র উৎসবের অন্যতম প্রধান আকর্ষণ হিসেবে ধরা দিয়েছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট. দ্বিতীয়বারের মতো এই উৎসবে যোগ দিয়ে তার অনন্য স্টাইল ও উপস্থিতিতে নজর কেড়েছেন তিনি।
একটি ভাইরাল ভিডিওতে ফ্রান্সের বিলাসবহুল হোটেল থেকে মিন্ট গ্রিন রঙের পোশাকে আলিয়াকে বের হতে দেখা যায়, যেখানে তাকে অনেকটা রূপকথার রাজকন্যার মতো লাগছিল.
উৎসবের উদ্বোধনী দিনে আলিয়া একটি ১৯৫০-এর দশকের আদলে তৈরি ব্লাশ পিঙ্ক (হালকা গোলাপি) স্ট্র্যাপলেস গাউন পরে হাজির হন. হাতে আঁকা সূক্ষ্ম কারুকাজ সমৃদ্ধ এই পোশাকটি ফরাসি উপকূলের সৌন্দর্যকে রিপ্রেজেন্ট করছিল।ছিমছাম মেকআপ এবং ঢেউখেলানো চুলের সাথে পরিমিত গ্ল্যামারে আলিয়া রেড কার্পেটে আত্মবিশ্বাসী উপস্থিতি জানান দেন।
উৎসবের এক সাক্ষাৎকারে আলিয়া সিনেমার সাফল্য বিচারে লিঙ্গ বৈষম্য নিয়ে প্রশ্ন তোলেন. তিনি 'বার্বি' বা 'দ্য ডেভিল ওয়্যারস প্রাডা'র মতো বিশ্বজয়ী নারী-কেন্দ্রিক সিনেমার উদাহরণ দেন.
আলিয়া আক্ষেপ করে বলেন যে, ভারতে বক্স অফিস বলতে এখনও পুরুষ দর্শকদের প্রাধান্যকেই বোঝানো হয়. ৭৫ শতাংশ দর্শকই পুরুষ—এই পুরনো ধারণা থেকে বের হয়ে আসার আহ্বান জানান তিনি।
Comments