রাশমিকা ও বিজয়ের বিয়েতে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
আজ রাজস্থানের ঐতিহাসিক শহর উদয়পুরে সাত পাকে বাঁধা পড়বেন বিজয় দেব্রাকোন্ড ও রাশ্মিকা মান্দানা ।তাদের বিয়েকে ঘিরে ইতোমধ্যে ভক্তদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস তৈরি হয়েছে। এই আলোচিত দম্পতিকে নিয়ে দর্শকদের মধ্যে উন্মাদনা তো আছেই বটেই এ থেকে বাদ যাননি ভারতের প্রধান্মন্ত্রীও তাদের এই বিশেষ মুহূর্তে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো বার্তায় তিনি দুই পরিবারকে অভিনন্দন জানান এবং নবদম্পতির জন্য শুভকামনা ও আশীর্বাদ পাঠান। তারকা জুটির ইন্সটাগ্রাম থেকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছাবার্তা প্রকাশ করা হয়েছে। এতে ভক্তদের মধ্যে বিয়ের আমেজ আরও বেড়ে গেছে।
বিয়ের আনুষ্ঠানিকতার আগে গায়ে হলুদের আয়োজন ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। স্যোশাল মিডিয়ায় শেয়ার করা ছবিতে দেখা গেছে খোলা আকাশের নিচে সাজানো মঞ্চ। গোলাকার একটি পরিসর, চারপাশে কাঠের প্যানেল এবং মেঝেজুড়ে গোলাপের পাপড়ি সব মিলিয়ে ছিল শান্ত ও নান্দনিক পরিবেশ।
মঞ্চের মাঝখানে রাখা ছিল দুটি ছোট পিঁড়ি, যেখানে বর-কনে আচার অনুষ্ঠানে বসবেন। চারদিকে ঝুড়িভর্তি হলুদ ও কমলা গাঁদা ফুলের পাপড়ি ছড়িয়ে ছিল, যা পুরো পরিবেশকে উৎসবমুখর করে তুলেছে। ফুলের নকশায় তৈরি নামফলকে কনের ডাকনাম ও বরের নাম আলাদা করে লেখা ছিল যা অনুষ্ঠানে ব্যক্তিগত আবেগের মাত্রা যোগ করেছে।
রাশমিকার শেয়ার করা আরেক ঝলকে দেখা গেছে সোনালি সূর্যাস্তের আলোয় সাজানো একটি নান্দনিক দৃশ্য, যেখানে ঐতিহ্য ও আধুনিকতার মিশেল স্পষ্ট। হলুদ রঙের প্রাধান্য, ফুলেল সাজ এবং উষ্ণ আলো গায়ে হলুদের আবহকে আরও প্রাণবন্ত করেছে।
এই বহুল আলোচিত বিয়েকে ঘিরে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তাব্যবস্থা। তিন স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে, যাতে অনুষ্ঠান নির্বিঘ্নে সম্পন্ন হয়। ঘনিষ্ঠ আত্মীয়স্বজন ও চলচ্চিত্র জগতের নিকটজনদের উপস্থিতিতেই মূল আয়োজন সম্পন্ন হবে।
Comments