সালমান মুক্তাদিরকে একুশে পদক দেওয়ার ‘সিরিয়াস’ প্রস্তাব তুষারের
এবারের একুশে পদক ঘোষণা ঘিরে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনা চলছে। বিশেষ করে সাহিত্যে কোনো পদক না দেওয়ার বিষয়টি নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। এমন প্রেক্ষাপটে সাবেক উপস্থাপক ও রাজনৈতিক বিশ্লেষক আব্দুন নূর তুষারের একটি ফেসবুক পোস্ট নতুন করে বিতর্ক উসকে দিয়েছে।
ওই পোস্টে তিনি ইউটিউবার ও অভিনেতা সালমান মুক্তাদিরকে একুশে পদক দেওয়ার জন্য "বিশেষ আবেদন" জানান এবং এটিকে তিনি "সিরিয়াস পোস্ট" বলেও উল্লেখ করেন। তুষার লেখেন, সালমান নাকি প্রথম ইংরেজি অক্ষরে বাংলা বই লিখেছেন—এ তথ্যের ভিত্তিতেই তার এই প্রস্তাব।
সালমান মুক্তাদির সামাজিক মাধ্যমে নানা বিষয় নিয়ে সরব থাকলেও দীর্ঘদিন ধরেই বাংলা অক্ষরে না লিখে ইংরেজি হরফে বাংলা লেখার কারণে সমালোচিত। বিষয়টি নিয়েই তুষারের পোস্টটি করা হয়েছে বলে অনেকে মনে করছেন, যা সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে।
অন্যদিকে, একুশে পদক ২০২৬-এর জন্য ইতিমধ্যে ১০ জনের নাম ঘোষণা করা হয়েছে। তালিকায় আছেন কিংবদন্তি সংগীতশিল্পী আইয়ুব বাচ্চু ও চলচ্চিত্র ব্যক্তিত্ব ববিতাসহ আরও কয়েকজন গুণীজন।
Comments