শাকিবের অবস্থান অনেক উর্ধ্বে : অপু বিশ্বাস
সমসাময়িক নানা বিতর্ক ও আলোচনার বিষয়ে মুখ খুলেছেন ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস। সম্প্রতি এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি সহশিল্পীদের সম্মান, সোশ্যাল মিডিয়ার ট্রল এবং শোরুম উদ্বোধন নিয়ে নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন।
শাকিব খান প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, তাকে কারও সঙ্গে তুলনা করা ঠিক নয়। তিনি মনে করেন, শাকিব খান চলচ্চিত্রের একজন শীর্ষস্থানীয় অভিনেতা এবং তার অবস্থান স্বতন্ত্র ও সম্মানজনক। চলচ্চিত্র শিল্পের অগ্রযাত্রাকে তিনি ইতিবাচক হিসেবেই দেখছেন।
ট্রল নিয়ে কথা বলতে গিয়ে অপু বলেন, যাদের পরিচিতি বেশি, তাদের নিয়েই বেশি আলোচনা ও সমালোচনা হয়। পরিচিত মুখ হলেই তাকে ঘিরে নানা কনটেন্ট তৈরি হয়, যা সহজেই ছড়িয়ে পড়ে।
নিজের ব্যক্তিত্ব সম্পর্কে তিনি জানান, তিনি স্বভাবতই সোজাসাপ্টা মানুষ। লুকোচুরি বা কৃত্রিমতা পছন্দ করেন না, তাই নিজের ভাবনা প্রকাশ করতেও তিনি দ্বিধা করেন না।
শোরুম উদ্বোধনসহ বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সমালোচনার জবাবে অপু বিশ্বাস বলেন, প্রতিটি কাজেরই মূল্য আছে। শিল্পীরা এসব আয়োজনে যুক্ত হলে ভক্তদের সঙ্গে যোগাযোগ বাড়ে এবং ব্যবসা প্রতিষ্ঠানও উপকৃত হয়।
Comments