আজ সন্ধ্যায় বিএনপির স্থায়ী কমিটির বৈঠক
সার্বিক রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা এবং দলের পরবর্তী কর্মপন্থা ঠিক করতে আজ সন্ধ্যায় বৈঠকে বসছে বিএনপির জাতীয় স্থায়ী কমিটি।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে সভাপতিত্ব করবেন দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
দলীয় সূত্রের বরাত দিয়ে জানা গেছে, বৈঠকে প্রধানমন্ত্রীর আসন্ন যুক্তরাষ্ট্র সফরকে গুরুত্ব দেওয়া হতে পারে। জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাওয়ার কথা রয়েছে তারেক রহমানের। ২৪ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে তাঁর ভাষণ দেওয়ার কথা রয়েছে।
এ ছাড়া দেশের সামগ্রিক রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি, বর্তমান পরিস্থিতিতে দলের করণীয় এবং ভবিষ্যৎ রাজনৈতিক কর্মসূচি নিয়েও বৈঠকে আলোচনা হতে পারে।
Comments