১ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ, থাকবেন প্রধানমন্ত্রী
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আগামী মঙ্গলবার (১ ডিসেম্বর) মহাসমাবেশ করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। পূর্বঘোষিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ শুক্রবার (২৭ নভেম্বর) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথসভা শেষে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। এর আগে মহাসমাবেশের তারিখ ঘোষণা করা হলেও আজ আনুষ্ঠানিকভাবে স্থান ও সময় চূড়ান্ত করা হলো।
রুহুল কবির রিজভী জানান, বিজয়ের মাস উপলক্ষে বিএনপির মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনী আয়োজন হিসেবেই এই মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। মঙ্গলবার বেলা ২টা থেকে সমাবেশ শুরু হবে এবং এতে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থাসহ (জাসাস) বিভিন্ন সংগঠনের শিল্পীরা সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেবেন। সমাবেশ সফল করতে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
Comments