শেখ হাসিনাকে ঠেকাতে প্রস্তুত বিএনপি
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পানি ভবনে এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরি এ্যানি।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, 'শেখ হাসিনার দেশে ফেরার চ্যালেঞ্জ গ্রহণ করতে সব সময় প্রস্তুত বিএনপি। তিনি কিভাবে দেশে আসে সেটা দেখার জন্য অপেক্ষা করছে বিএনপির নেতা কর্মীরা।'
তিনি আরো বলেন, 'দেশে আসার সাহস নাই অথচ আওয়ামী লীগের নেতারা বর্ডারে এসে ষড়যন্ত্র করছে। এরসাথে ভারতও যড়িত। দেশকে অস্থিতিশীল করতে আওয়ামী লীগকে ইন্দন দিচ্ছে ভারত।'
গঙ্গা চুক্তি সমাধানের জন্য ভারতকে দুইটি চিঠি দেয়া হলেও কোন উত্তর দেয়নি ভারত। এর থেকেই বোঝা যায় এই সমস্যা সমাধানে ভারত সাহায্য করছেনা, অভিযোগ এ্যানির।
Comments