মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় সিলেট প্রবাসীর মৃত্যু, দুই সপ্তাহ আগে জন্মে নেওয়া পুত্র পেল না বাবার আদর
মালয়েশিয়ায় সকালে ঘুম থেকে উঠে কাজের যাওয়ার পথে মোটর সাইকেল দুর্ঘটনায় রাজন বিশ্বাস নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে। মাত্র ২৬ দিনের একটি ছেলে আছে তাঁর, ছেলেটি নিজের বাবা স্পর্শ পাওয়ার আগেই বাবা এই পৃথিবীর মায়া ছেড়ে চলে গেলেন।
স্থানীয় সময় বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে মালয়েশিয়া প্রবাসী সিলেট জকিগঞ্জের ভূষন রাম বিশ্বাসের ছেলে, রাজন বিশ্বাস নিজের মোটরসাইকেল কাজের উদ্দেশ্য রওনা দেয়। রাজনের সহকর্মীদের কাছ থেকে জানা যায়, রাস্তায় রাজন নিজের মোটরসাইকেলের গতি হারিয়ে চলন্ত লড়িতে ধাক্কা দেয়, ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
দুর্ঘটনা ঘটার পরে খবর পেয়ে বান্তিং পুলিশ সেখানে হাজির হয়। পুলিশ ময়নাতদন্তের জন্য লাশ ফরেনসিকে নিয়ে যায় বলে জানান সহকর্মীরা। তবে পুলিশের পক্ষ থেকে ঠিক কি কারণে মৃত্যু হয়েছে এখনো জানানো হয়নি। পুলিশ তদন্ত শেষে তাদের রিপোর্ট দিবে।
পারিবারিক সূত্রে জানা যায়, ২০১৮ সালের নিজের কর্মসংস্থান ও ভাগ্য পরিবর্তনের আশায় মালয়েশিয়ায় পাড়ি জমান রাজন। পরিবারের একমাত্র আয়ের উৎস ছিলেন তিনি, তাঁর মৃত্যুতে পরিবারের সকলে ভেঙে পড়েছে। সকল আইনি কার্যক্রম শেষ করে রাজন বিশ্বাসের লাশ দ্রুত দেশে পাঠানোর জন্য, বাংলাদেশ হাইকমিশন কুয়ালালামপুর এর সহযোগিতা চেয়েছেন। ইতিমধ্যে রাজনের মৃত্যুর খবর ও লাশ দেশে পাঠানোর ব্যবস্থা করার জন্য দূতাবাসের লেবার মিনিস্টার সিদ্দিকুর রহমানকে জানিয়েছেন বলে জানা যায়।
রাজনের মৃত্যুতে পরিবার প্রতিবেশী ও আত্মীয়-স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
Comments