প্রধানমন্ত্রীর উদ্দেশে দেওয়া বক্তব্য প্রত্যাহারের দাবিতে নাহিদ ইসলামকে আইনি নোটিশ
প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্দেশে সম্প্রতি একটি টেলিভিশন টকশো বা মন্তব্যে দেওয়া বক্তব্য প্রত্যাহার করার আহ্বান জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামকে একটি আইনি নোটিশ পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. হাবিবুর রহমান রেজিস্ট্রি ডাকযোগে এই নোটিশ পাঠান।
জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ এবং এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামকে পাঠানো ওই নোটিশে বলা হয়:
"গত ৩০ অক্টোবর চ্যানেল ওয়ান ও চ্যানেল আইয়ে সন্ধ্যার পর প্রকাশিত 'চাঁদাবাজি-লুটপাট করার জন্য তারেক রহমান এসেছেন। দেশ পরিচালনায় তাঁর কোনো পরিকল্পনা নাই' মর্মে আপনার বক্তব্য দৃষ্টিগোচর হওয়ায় আমি বিব্রত, ব্যথিত, মর্মাহত ও ক্ষুব্ধ। আপনার কাছ থেকে এমন অগ্রহণযোগ্য, কাল্পনিক, অজ্ঞ, জ্ঞানহীন, রাজনৈতিক অপ্রজ্ঞা বক্তব্য জাতি কখনো আশা করেনি।"
নোটিশ পাওয়ার পরবর্তী ১০ দিনের মধ্যে সংশ্লিষ্ট গণমাধ্যমে (চ্যানেল ওয়ান ও চ্যানেল আই) ওই বক্তব্য প্রকাশ্যে প্রত্যাহার করে লিখিত জবাব দিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে বক্তব্য প্রত্যাহার করা না হলে ফৌজদারি কার্যবিধি অনুযায়ী প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও নোটিশে সতর্ক করা হয়েছে।
এ বিষয়ে আইনজীবী হাবিবুর রহমান গণমাধ্যমকে জানান, তিনি বিএনপির আইনজীবীদের প্রধান সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট ইউনিটের সদস্য হিসেবে যুক্ত রয়েছেন, তবে বর্তমানে সংগঠনের কোনো পদাধিকারী দায়িত্বে নেই।
Comments