সকালে আবদেন, বিকালেই ৩২ জনকে চাকরি দিলো ই-লার্নিং
জাতীয় যুব দিবস ২০২৬ উপলক্ষে রাজধানীর বাংলাদেশ চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে রবিবার (১ নভেম্বর) সকালে মহামান্য রাষ্ট্রপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হিসেবে এ অনুষ্ঠান উদ্বোধন করেন।
যুব দিবসের অংশ হিসেবে আয়োজিত জব ফেয়ারে অংশ নিয়েছে দেশের অন্যতম আইটি প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানমুখী প্রতিষ্ঠান ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড।
আয়োজিত এ জব ফেয়ারে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের পাশাপাশি ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড এর বিভিন্ন পদে বিপুলসংখ্যক চাকরিপ্রার্থী আবেদন করেন।
যুব উন্নয়ন অধিদপ্তরের তত্ত্বাবধানে আয়োজিত জব ফেয়ারে Bdjobs-এর মাধ্যমে এবং মেলা প্রাঙ্গণে প্রদর্শিত QR Code স্ক্যান করে সারাদিন চাকরিপ্রার্থীরা বিভিন্ন পদের জন্য আবেদন করেন। আবেদনকারীদের মধ্য থেকে প্রাথমিক যাচাই-বাছাই শেষে মেলা প্রাঙ্গণেই সরাসরি সাক্ষাৎকার বা ইন্টারভিউ নেওয়া হয়।
প্রার্থীদের দক্ষতা, যোগ্যতা, অভিজ্ঞতা এবং সংশ্লিষ্ট পদে কাজের সক্ষমতা মূল্যায়নের পর ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড জব ফেয়ারে ইনস্ট্যান্ট ৩২ জন প্রার্থীকে একই দিনে চাকরির জন্য নির্বাচিত করে।
প্রতিষ্ঠানটির সিইও জনাব আশিকুর রহমান জানান, 'এই নিয়োগ কার্যক্রম শুধু জাতীয় যুব দিবসের জব ফেয়ারের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। দেশব্যাপী কার্যক্রম সম্প্রসারণ, নতুন প্রকল্প বাস্তবায়ন এবং বিভিন্ন বিভাগে জনবল বৃদ্ধির অংশ হিসেবে আগামী এক মাসের মধ্যে ঢাকাসহ সারাদেশে প্রায় ১,২০০ জনকে বিভিন্ন পদে নিয়োগ দেওয়ার পরিকল্পনা রয়েছে।'
তিনি আরো বলেন, 'বাংলাদেশের তরুণদের মধ্যে মেধা ও সম্ভাবনার কোনো ঘাটতি নেই। প্রয়োজন সঠিক দক্ষতা, যথাযথ দিকনির্দেশনা এবং কাজের সুযোগ। আমরা শুধু প্রশিক্ষণ দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকতে চাই না; দক্ষ তরুণদের বাস্তব কর্মসংস্থানের সঙ্গে যুক্ত করাই আমাদের অন্যতম লক্ষ্য। জাতীয় যুব দিবসের জব ফেয়ারে একই দিনে যোগ্য প্রার্থীদের চাকরির জন্য নির্বাচিত করা সেই উদ্যোগেরই অংশ। আমরা চাই যোগ্য, দক্ষ ও কর্মে আগ্রহী তরুণরা আমাদের সঙ্গে যুক্ত হয়ে নিজেদের ক্যারিয়ার গড়ার পাশাপাশি দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় অবদান রাখুক।'
জাতীয় যুব দিবস উপলক্ষে আয়োজিত এ জব ফেয়ারে তরুণদের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং চাকরিপ্রার্থী ও নিয়োগদাতা প্রতিষ্ঠানের মধ্যে সরাসরি সংযোগ তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়।
যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক মোঃ মোতাহার হোসেন বলেন, 'তরুণদের প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি বাস্তব কর্মসংস্থানের সুযোগ তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জব ফেয়ারের মাধ্যমে চাকরিপ্রার্থী ও নিয়োগদাতা প্রতিষ্ঠানের মধ্যে সরাসরি সংযোগ তৈরি হচ্ছে, যা দেশের যুবশক্তিকে কর্মমুখী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।'
তিনি তরুণদের অর্জিত দক্ষতা বাস্তব কর্মক্ষেত্রে কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করে বলেন, এ ধরনের উদ্যোগ কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের পাশাপাশি তরুণদের আত্মনির্ভরশীল হওয়ার পথও সুগম করবে।
ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড বর্তমানে Digital Marketing, Graphic Design, Web Development, Video & Motion Graphics, Business Development, AI Content Creation, AI Automation, IT Support, Networking এবং Training-সহ বিভিন্ন বিভাগে দক্ষ জনবল তৈরি ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে কাজ করছে।
জাতীয় যুব দিবস উপলক্ষে প্রতিষ্ঠানটির নিয়োগ কার্যক্রমে Assistant Manager – Digital Marketing, Executive – Digital Marketing, Executive – Graphic Design, Senior Executive – Web Application Development, Senior Executive – Video & Motion Graphics, Executive ও Intern – Business Development এবং Trainer-সহ বিভিন্ন পদে প্রার্থী বাছাই করা হচ্ছে।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, আগামী এক মাসের বৃহৎ পরিসরের নিয়োগ কার্যক্রমে দেশের বিভিন্ন অঞ্চল থেকে যোগ্য তরুণ-তরুণীদের আবেদন গ্রহণ করা হবে। পর্যায়ক্রমে আবেদন যাচাই, প্রাথমিক বাছাই, সাক্ষাৎকার এবং যোগ্যতার ভিত্তিতে চূড়ান্ত নিয়োগ সম্পন্ন করা হবে।
ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড একটি প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন ও ক্যারিয়ারমুখী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি দেশব্যাপী বিভিন্ন প্রযুক্তি ও পেশাভিত্তিক বিষয়ে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার পাশাপাশি তরুণদের দক্ষতা বৃদ্ধি, কর্মসংস্থান এবং ক্যারিয়ার উন্নয়নে কাজ করছে।
Comments