নাটোরে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন
'দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ'-এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। রবিবার (১ অক্টোবর) সকালে নাটোর জেলা প্রসাশকের কার্যালয়ে দিবসটি উদযাপন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নাটোর-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট মোঃ রুহুল কুদ্দুস তালুকদার দুলু। আরো উপস্থিত ছিলেন, নাটোরের জেলা প্রশাসক মোছাঃ সুমনী আখতার।
এসময় হুইপ অ্যাডভোকেট মোঃ রুহুল কুদ্দুস তালুকদার দুলু যুবকদের উদ্যেশ্য বলেন, 'যুবকরাই আগামীর বাংলাদেশ। তারা যত দক্ষ হবে দেশ ততই এগিয়ে যাবে।'
জেলা প্রশাসক মোছাঃ সুমনী আখতার বলেন, 'যুবকরাই দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তাই যুবকদের বেশি বেশি প্রশিক্ষণ প্রোয়োজন।'
অনুষ্ঠানে ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড-এর রাজশাহী বিভাগের প্রধান মো. রাজু আহমেদকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন হুইপ অ্যাডভোকেট মোঃ রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
পুরস্কার পেয়ে রাজু আহমেদ বলেন, 'এমন একটি সম্মাননা প্রাপ্তি নিঃসন্দেহে আমার দায়িত্ববোধ, কর্মপ্রেরণা ও ভবিষ্যৎ কার্যক্রমকে আরও উৎসাহিত করবে। এই সম্মাননার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ।'
Comments