অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের নতুন কমিটি, সভাপতি মতিন ও সম্পাদক ফয়সাল
অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশি সাংবাদিকদের সংগঠন অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের (এবিজেএ) ১৭ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। রোববার (২৫ অক্টোবর) সিডনির রকডেলের রেড রোজ ফাংশন সেন্টারে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভা ও নির্বাচনে নতুন নেতৃত্ব নির্বাচিত হয়।
নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মাদ আবদুল মতিন এবং সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ।
কমিটির পাঁচ সহসভাপতি হলেন ড. রতন কুণ্ডু, আকিদুল ইসলাম, এএইচএম মাসুম বিল্লাহ, মোহাম্মাদ রেজাউল হক ও আতাউর রহমান। যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মাদ জিয়াউল কবির জিহন, সাংগঠনিক সম্পাদক হাজী মোহাম্মদ দেলোয়ার হোসেন, কোষাধ্যক্ষ দিলারা জাহান, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুহৃদ সোহান হক, গণমাধ্যম ও যোগাযোগ সম্পাদক আসিফ ইকবাল এবং সাংস্কৃতিক সম্পাদক রেজাউল করিম নির্বাচিত হয়েছেন।
কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন এস এম দিদার হোসেন, অর্ক হাসান, শরিফুল ইসলাম স্বপন ও মোহাম্মাদ জসীম উদ্দিন।
সভায় সাধারণ সম্পাদকের প্রতিবেদন ও আর্থিক প্রতিবেদন উপস্থাপনের পাশাপাশি সংগঠনের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন আকিদুল ইসলাম।
অনুষ্ঠানে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তি, সাংবাদিক, লেখক, রাজনৈতিক প্রতিনিধি ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। বক্তারা সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষা, দায়িত্বশীল সাংবাদিকতা, পারস্পরিক সহযোগিতা এবং প্রবাসী বাংলাদেশি সাংবাদিকদের ঐক্য জোরদারের ওপর গুরুত্ব দেন।
Comments