লাকসামে কর্ণফুলী কমিউটার ট্রেন লাইনচ্যুত, চট্টগ্রাম-ঢাকা রেল যোগাযোগ বন্ধ
কুমিল্লার লাকসামে ঢাকাগামী 'কর্ণফুলী কমিউটার' ট্রেনের কয়েকটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। এর ফলে রাজধানী ঢাকার সঙ্গে বন্দরনগরী চট্টগ্রামের রেল যোগাযোগ সাময়িকভাবে সম্পূর্ণ বন্ধ রয়েছে।
আজ বুধবার (২১ অক্টোবর) দুপুর পৌনে ১টার দিকে লাকসামের নাউটি স্টেশনের আউটার সিগন্যাল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পরপরই রেল চলাচল ব্যাহত হওয়ায় বিপাকে পড়েছেন যাত্রীরা। তবে তাৎক্ষণিকভাবে এই দুর্ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
খবর পেয়ে রেলওয়ের উদ্ধারকারী দল ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে বলে জানা গেছে। লাইনচ্যুত বগিগুলো অপসারণ করে দ্রুত রেল যোগাযোগ স্বাভাবিক করার কাজ চলছে।
Comments