রিমিনিতে'ম্যাক্সিক্যাফ’মোবাইল অ্যাপের আনুষ্ঠানিক যাত্রা শুরু:ঘরে বসেই দাপ্তরিক সেবা পাবেন ইতালি প্রবাসীরা।
ইতালির রিমিনিতে প্রবাসী বাংলাদেশিসহ বিভিন্ন দেশের অভিবাসীদের দাপ্তরিক কাজকর্ম আরও সহজ করতে CAF UCI RIMINI অফিসে আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করেছে MaxiCaf Mobile App।
এই মোবাইল অ্যাপের মাধ্যমে ঘরে বসেই বাংলাদেশসহ প্রায় ৭টি দেশের প্রবাসীরা ইতালির প্রয়োজনীয় বিভিন্ন নাগরিক ও আইনি সেবা গ্রহণ করতে পারবেন।বিশেষ করে যারা নতুন এসেছেন,তারাও এই অ্যাপের মাধ্যমে সব ধরনের প্রয়োজনীয় সেবা সহজে পাবেন।যারা সময়ের অভাবে ইতালিতে দাপ্তরিক কাজের জন্য সরাসরি অফিসে যেতে পারেন না,তারা এখন থেকে নিজেদের মোবাইলের মাধ্যমেই 730, ISEE, Modello Redditi সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি ও ট্যাক্স সংক্রান্ত সেবা নিতে পারবেন।
অ্যাপটির উদ্ভাবক এবং CAF UCI RIMINI-এর চেয়ারম্যান রাজু ভূঁইয়া জানান, প্রবাসীদের কর্মব্যস্ত জীবনের কথা চিন্তা করেই এই ডিজিটাল উদ্যোগ নেওয়া হয়েছে।উল্লেখ্য,ইতালির রিমিনির Via Alessandro Gambalunga 43 ঠিকানায় অবস্থিত এই অফিসটি দীর্ঘদিন ধরে প্রবাসীদের সেবা দিয়ে আসছে।অ্যাপটির স্বপ্নদ্রষ্টা রাজু ভূঁইয়া বাংলাদেশের ফেনী জেলার দাগনভূঞার এক কৃতি সন্তান।
তিনি দীর্ঘ ২০ বছর ধরে রিমিনি অঞ্চলে বসবাস করছেন এবং গত ১৫ বছর ধরে অত্যন্ত সুনামের সঙ্গে এই শহরে প্রবাসীদের বিভিন্ন কাফ সেবা দিয়ে যাচ্ছেন।তার এই যুগান্তকারী ও সময়োপযোগী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় প্রবাসী বাংলাদেশিসহ অন্যান্য দেশের অভিবাসীরা। এর ফলে দাপ্তরিক কাজের ভোগান্তি ও সময় অনেকাংশে কমে আসবে বলে আশা প্রকাশ করেছেন তারা।
Comments