ঢাকা-সৌদি রুটের ১০৭ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে সাড়ে ১৬ হাজার যাত্রী
সৌদি আরবের বিমানবন্দরগুলোতে হামলার প্রেক্ষিতে আরোপিত নানা বিধিনিষেধের কারণে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে ঢাকা-সৌদি রুটের বিমান চলাচল। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সর্বশেষ তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ৪৪টি সরাসরি এবং ৬৩টি ট্রানজিটসহ মোট ১০৭টি ফ্লাইট বাতিল বা বিঘ্নিত হয়েছে। এর ফলে চরম অনিশ্চয়তা ও চরম ভোগান্তির মুখে পড়েছেন সর্বমোট ১৬ হাজার ৬২০ জন বিমানযাত্রী।
যেসব এয়ারলাইনসের ফ্লাইট ক্ষতিগ্রস্ত হয়েছে:
সরাসরি ফ্লাইট (৪৪টি): বিমান বাংলাদেশ এয়ারলাইনস (১৭টি), ইউএস-বাংলা এয়ারলাইনস (১০টি), সৌদিয়া এয়ারলাইনস (১০টি) এবং রিয়াদ এয়ারওয়েজ (৭টি)।
ট্রানজিট ফ্লাইট (৬৩টি): ইন্ডিগো (২২টি), এমিরেটস (১৪টি), কাতার এয়ারওয়েজ (৯টি), সালাম এয়ার (৭টি), ফ্লাই দুবাই (৬টি), এয়ার ইন্ডিয়া (৪টি) এবং ইজিপ্ট এয়ার (১টি)।
বর্তমান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের পাশাপাশি এয়ারলাইনসগুলোর সঙ্গে যোগাযোগ রেখে ফ্লাইটগুলোর সময়সূচি পুনর্নির্ধারণের কাজ চালিয়ে যাচ্ছে বেবিচক।
Comments