দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৮ জনের মৃত্যু
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম উপসর্গ ও নিশ্চিত হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১৩১ জন। শনিবার (১০ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুমের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে শনাক্ত হয়েছেন ৯৫৫ জন। অন্যদিকে, নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১৩১ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ১০ অক্টোবর পর্যন্ত দেশে হাম উপসর্গ ও নিশ্চিত হাম মিলিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৩ হাজার ৮৪৮ জনে। এ সময়ে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২২ হাজার ৩২৮ জন।
একই সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৮০ হাজার ৯৪৫ জন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ১ লাখ ৭৩ হাজার ৪৫৪ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত ১৫ মার্চ থেকে ১০ অক্টোবর পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ৫১ জনের মৃত্যু হয়েছে। আর নিশ্চিত হামে মারা গেছেন ১০৪ জন।
তবে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।
Comments