এবিজেএর চূড়ান্ত সদস্য তালিকা প্রকাশ, নির্বাচন ২৫ অক্টোবর
অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশি লেখক, সাংবাদিক ও একাডেমিকদের ফেডারেল সংগঠন অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (এবিজেএ)-এর আসন্ন নির্বাচনকে সামনে রেখে চূড়ান্ত সদস্য তালিকা প্রকাশ করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে জমা পড়া আবেদন যাচাই-বাছাই শেষে ফাইন্যান্সিয়াল ও নন-ফাইন্যান্সিয়াল সদস্যদের তালিকা প্রকাশ করেছে সংগঠনটির সদস্য বাছাই কমিটি।
সংগঠন সূত্রে জানা গেছে, সদস্যপদের আবেদন যাচাইয়ের সময় আবেদনকারীদের পেশাগত পরিচয়, প্রয়োজনীয় নথিপত্র, আবেদনপত্রে দেওয়া তথ্য এবং এবিজেএর নির্ধারিত নীতিমালা বিবেচনায় নেওয়া হয়েছে। পুরো প্রক্রিয়ায় নিয়মনীতি, স্বচ্ছতা ও নিরপেক্ষতার বিষয়টি গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছে বাছাই কমিটি।
যাচাই-বাছাইয়ের সময় কয়েকটি আবেদনে প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্রের ঘাটতি পাওয়া যায়। কোনো কোনো আবেদনকারী তাদের কর্মরত গণমাধ্যম প্রতিষ্ঠানের নাম উল্লেখ করেননি। আবার কিছু আবেদনে প্রস্তাবক ও সমর্থকের নাম বা স্বাক্ষর না থাকায় আবেদন অসম্পূর্ণ থেকে যায়। প্রয়োজনীয় শর্ত পূরণ না হওয়ায় এসব আবেদন সদস্যপদের জন্য অনুমোদন পায়নি।
চূড়ান্ত তালিকায় ফাইন্যান্সিয়াল ও নন-ফাইন্যান্সিয়াল মিলিয়ে মোট ৫৫ জন সদস্যের নাম রয়েছে।
সদস্যদের তালিকা:
১. মোহাম্মাদ আবদুল মতিন
২. ফয়সাল আহমেদ
৩. ড. রতন কুণ্ডু
৪. মোহাম্মদ রেজাউল হক
৫. আকিদুল ইসলাম
৬. আতিকুর রহমান
৭. দিলারা জাহান
৮. মোহাম্মাদ জিয়াউল কবির জিহন
৯. হাজী মো. দেলোয়ার হোসেন
১০. প্রফেসর ড. ওয়ালি উল ইসলাম
১১. প্রফেসর ড. মোহাম্মাদ মিজানুর রহমান
১২. ড. সুলতান মাহমুদ
১৩. ড. এমডি মোল্লা হক
১৪. আজাদ আলম
১৫. মো. শাহরিয়ার রউফ
১৬. বেলাল হোসেন ঢালী
১৭. এ এইচ এম মাসুম বিল্লাহ
১৮. হায়াত মাহমুদ
১৯. আতাউর রহমান
২০. মোস্তাফিজুর তালুকদার রহমান মঞ্জু
২১. এস এম দিদার হোসেন
২২. সুলাইমান আশরাফি দেওয়ান
২৩. শ্রাবন্তী কাজী
২৪. মুনা মোস্তফা
২৫. সৈয়দা ইশরাত ফেরদৌসী
২৬. হোসনে আরা তালুকদার
২৭. জুহি সেন তুলি
২৮. মোমেনা সরকার বিউটি
২৯. সুহৃদ সোহান হক
৩০. সঞ্জয় চক্রবর্তী তাবু
৩১. এহতেশামুল মুজিব মৃদুল
৩২. আত্তাবুর রহমান
৩৩. ফয়সাল আজাদ
৩৪. ড. এমডি আরিফ হোসেন
৩৫. এমডি শরীফুল ইসলাম স্বপন
৩৬. আবু সালেহ হাসিফ
৩৭. মো. কামরুল ইসলাম
৩৮. জাহাঙ্গীর আলম
৩৯. বুলেট তালুকদার শাতাদাল
৪০. নূর হাসান (আকাশ কামরুল)
৪১. মো. রেজাউল করিম
৪২. শামসুল আরেফিন রিয়াদ
৪৩. তাজবীর হাসান (অর্ক হাসান)
৪৪. আশরাফ চৌধুরী বাপ্পী
৪৫. আসিফ ইকবাল
৪৬. পল সি মধু
৪৭. মোহাম্মদ হুমায়ুন কবির রোজ
৪৮. এমডি আবুল বাশার রিপন
৪৯. মোহাম্মাদ বিল্লাল হোসেন
৫০. কে এম ধ্রুব
৫১. মো. গালিব ইবনে রিয়াজ
৫২. মোহাম্মদ জসিম উদ্দিন
৫৩. আলমগীর হোসেন রুহেল
৫৪. মোহাম্মাদ খলিলুর রহমান
৫৫. প্রদীপ কুমার শীল
এবিজেএর নির্বাচন অনুষ্ঠিত হবে ২৫ অক্টোবর ২০২৬, রোববার দুপুর ১২টায়, সিডনির রেড রোজ ফাংশন সেন্টারে। সংগঠনের নিয়ম অনুযায়ী কেবল ফাইন্যান্সিয়াল সদস্যরাই ভোট দিতে পারবেন এবং নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ পাবেন। প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ১৫ অক্টোবর ২০২৬।
প্রবাসে বাংলা সাংবাদিকতা, লেখালেখি ও সংশ্লিষ্ট পেশাজীবীদের মধ্যে যোগাযোগ, ঐক্য ও পারস্পরিক সহযোগিতা বাড়াতে দীর্ঘদিন ধরে কাজ করছে এবিজেএ। এবারের নির্বাচন সংগঠনটির পরবর্তী নেতৃত্ব নির্ধারণের পাশাপাশি ভবিষ্যৎ কার্যক্রমকে আরও শক্তিশালী করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সদস্যদের অংশগ্রহণ, পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন হলে এবিজেএর সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে, এমন প্রত্যাশা সংগঠনের সংশ্লিষ্টদের।
Comments