নির্বাচন কমিশনের সঙ্গে নেপাল প্রতিনিধি দলের বৈঠক
বাংলাদেশের নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসেছে নেপাল নির্বাচন কমিশনের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। বুধবার (৭ অক্টোবর) সকাল পৌনে ১১টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এই বৈঠক শুরু হয়।
বৈঠকে নেপালের নির্বাচন কমিশনারসহ মোট ছয়জন প্রতিনিধি অংশ নিয়েছেন। অন্যদিকে, বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। এ সময় তাঁর সঙ্গে অন্যান্য নির্বাচন কমিশনার ও ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৈঠকে বাংলাদেশের আধুনিক আইটি-সমর্থিত পোস্টাল ব্যালট ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে। পাশাপাশি দুই দেশের নির্বাচন পরিচালনা পদ্ধতি, নির্বাচন ব্যবস্থা শক্তিশালীকরণ এবং পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোও আলোচনার টেবিলে স্থান পেয়েছে।
Comments