তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন জামায়াত আমির
তুরস্কের ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে শুরু হতে যাওয়া আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে ঢাকা ত্যাগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
বুধবার (৭ অক্টোবর) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি তুরস্কের উদ্দেশে রওনা হন।
'সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বাংলাদেশ স্টাডিজ' শীর্ষক এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তাঁর। 'বাংলাদেশ ২.০-এর সংস্কারের বহুমাত্রিক দৃষ্টিভঙ্গি এবং তুরস্ক–বাংলাদেশের সহযোগিতার নতুন দিগন্ত' প্রতিপাদ্যকে সামনে রেখে এই সম্মেলনটির আয়োজন করেছে ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয় ও সেন্টার ফর পলিসি অ্যান্ড সোশ্যাল রিসার্চ ।
সম্মেলনে বাংলাদেশ ও তুরস্ক ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশের স্বনামধন্য শিক্ষাবিদ, নীতিনির্ধারক, কূটনীতিক ও গবেষকরা অংশ নিচ্ছেন।
তুরস্ক সফর শেষ করে পবিত্র ওমরাহ পালনের জন্য সৌদি আরব যাওয়ার কথা রয়েছে জামায়াত আমিরের। ওমরাহ সম্পন্ন করে আগামী রোববার (১১ অক্টোবর) সকালে তাঁর দেশে ফিরে আসার কথা রয়েছে।
Comments