পুলিশ সদর দপ্তরের মিডিয়া উইংয়ের নতুন এআইজি কামারুম মুনিরা
পুলিশ সদর দপ্তরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের নতুন সহকারী ইন্সপেক্টর জেনারেল (এআইজি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন পুলিশ সুপার কামারুম মুনিরা। তিনি বিদায়ী এআইজি এ এইচ এম শাহাদাৎ হোসাইনের স্থলাভিষিক্ত হলেন।
আজ মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে পুলিশ সদর দপ্তরের তথ্য কর্মকর্তা এ কে এম কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সদর দপ্তর সূত্রে জানা যায়, বিসিএস ২৮তম ব্যাচের (পুলিশ) মেধাবী কর্মকর্তা কামারুম মুনিরা এর আগে পুলিশ সদর দপ্তরের ট্রাফিক ম্যানেজমেন্ট বিভাগে এআইজির দায়িত্ব পালন করেছিলেন। তাঁর পৈতৃক নিবাস ঢাকা জেলায়।
এদিকে, মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগে দীর্ঘদিন দায়িত্ব পালন করা পুলিশ সুপার (এসপি) এ এইচ এম শাহাদাৎ হোসাইনকে পুলিশ সদর দপ্তরের আইসিটি বিভাগের এআইজি হিসেবে বদলি করা হয়েছে।
Comments