সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরকে যেভাবে দেখেন আসিফ নজরুল
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও এবং মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি (Radda MCH-FP) সেন্টারে হামলা ও লুটপাটের ঘটনায় আসিফ নজরুল তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে তীব্র নিন্দা ও প্রতিবাদমূলক পোস্ট দিয়েছেন।
আসিফ নজরুলের ফেসবুক পোস্টের মূল বক্তব্যে সালমান মুক্তাদিরের স্টুডিও এবং রাড্ডায় হামলা ও লুটপাটকে একটি 'গুরুতর ফৌজদারি অপরাধ' হিসেবে উল্লেখ করেছেন।
এই ধরনের বেপরোয়া কর্মকাণ্ড রাষ্ট্রের আইন ও কর্তৃত্বের প্রতি সরাসরি চ্যালেঞ্জের শামিল বলে মনে করেন তিনি। আসিফ নজরুল বলেন, 'সরকারকে অবশ্যই এই অপরাধের সঙ্গে জড়িত প্রত্যেককে গ্রেফতার করতে হবে'।
শুধু মাঠপর্যায়ের অপরাধী বা কর্মীবাহিনী নয়, বরং এর নেপথ্যে যারা রয়েছে, তাদেরও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি।
Comments