গণপরিবহনের পর এবার বাড়ল লঞ্চ ভাড়া
গণপরিবহনের পর এবার বাড়ল লঞ্চ ভাড়া
দেশে জ্বালানি তেলর দাম বেড়ে যাওয়ার কারণে গণপরিবহনের পর এবার বাড়ানো হয়েছে লঞ্চ ভাড়া। বর্ধিত লঞ্চ ভাড়া আজ থেকেই কার্যকর।
১শ কিলোমিটার যাত্রায় যাত্রীবাহী লঞ্চে প্রতি কিলোমিটারে ২৩ পয়সা বাড়িয়ে ৩ টাকা ১৮ পসা এবং ১শ কিলোমিটারের বেশি যাত্রায় যাত্রীবাহী কিলোমিটার প্রতি ২০ পয়সা বাড়িয়ে ২ টাকা ৭০ পয়সা নির্ধারণ করা হয়েছে। সর্বোনিম্ন ভাড়া ৩৫ টাকা।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে দ্বিপাক্ষিক বৈঠক শেষে নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম ভাড়া বৃদ্ধির বিষয়টি নিশ্চিত করেছেন।
ভাড়ার দাম বৃদ্ধি প্রসঙ্গে নৌপরিবহন মন্ত্রী বলেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধি, ব্যবস্থাপনার ব্যয় বৃদ্ধিসহ সবকিছু বিবেচনায় নৌযান মালিকরা ১৫ শতাংশ ভাড়া বৃদ্ধির দাবি জানিয়েছিলেন। তবে যাত্রীদের কথা বিবেচনায় রেখে ৭ দশমিক ৫৪ শতাংশ ভাড়া বাড়ানো হয়েছে। সর্বনিম্ন ভাড়া ৩২ টাকা থেকে ৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
তিনি আরও বলেন, ভাড়া বৃদ্ধি কাম্য না। কিন্তু বৈশ্বিক পরিস্থিতিতে তেলের দাম বাড়ানো ছাড়া উপায় ছিল না। এজন্য জনদুর্ভোগের কথা বিবেচনা করেই আমরা সর্বনিম্ন ভাড়া বাড়ানোর চেষ্টা করেছি। ভাড়া বৃদ্ধির নামে নৈরাজ্য কিংবা তেলের দাম বৃদ্ধির সুযোগ নিয়ে কাউকে স্বেচ্ছাচারিতার সুযোগ দেইনি।
সিএনজি চালিত যানবাহনের বিষয়ে তিনি শেখ রবিউল আলম, সিএনজির দাম বাড়েনি। কাজেই সিএনজিচালিত যানবাহনের ভাড়া বাড়ানোর কোনো সুযোগ নেই। কারও বাড়তি ভাড়া নেয়ার তথ্য পাওয়া গেলে অবশ্যই প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।
Comments