যে কারণে ২৬ মিনিট বন্ধ ছিল মেট্রো রেল চলাচল
উত্তরা-মতিঝিল রুটে যাওয়ার সময় চলন্ত অবস্থায় মেট্রো রেলের দরজা খুলে যায়। এর ফলে ২৬ মিনিত বন্ধ ছিল মেট্রো রেল চলাচল।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে। পরে যান্ত্রিক ত্রুটি মেরামত করা হলে পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
এমআরটি পুলিশের (অপারেশন) পরিদর্শক মো. মহসীন শেখ বলেন, সকালে উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলের উদ্দেশে ছেড়ে যাওয়া একটি মেট্রো রেলের হঠাৎ পেছনের একটি দরজা খুলে যায়। নিরাপত্তার অংশ হিসেবে তাৎক্ষণিকভাবে সকাল ৭টা ৩৭ মিনিটে ট্রেন চলাচল স্থগিত করা হয়। পরে মেট্রো রেলের যান্ত্রিক ত্রুটি সমাধান করে সকাল ৮টা ৩ মিনিটে পুনরায় সার্ভিস চালু করা হয়।
Comments