দেশে হাম ও উপসর্গে আরও ৫ জনের মৃত্যু
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হাম উপসর্গে আরও ৫ জন মারা গেছে। একই সময় নতুন করে আক্রান্ত ১ হাজার ২০ জন।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকালে স্বাস্থ্য অধিদফতরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিম হামে একজনের মৃত্যু হয়েছে। আর হাম সন্দেহে মারা গেছে চারজন।
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত হাম ও উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা এক হাজার ৫৩ জন। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছে ১০১ জন এবং হাম সন্দেহে ৯৫২ জন।
Comments