মক্কায় ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের তীব্র নিন্দা
পবিত্র নগরী মক্কা আল-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।
বুধবার (১৬ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পবিত্র মক্কা আল-মুকাররমাসহ সৌদি আরবের সব পবিত্র স্থানের প্রতি বাংলাদেশের গভীর শ্রদ্ধা রয়েছে। এসব পবিত্র স্থানের পবিত্রতা ও নিরাপত্তা রক্ষায় সৌদি আরবের সরকার ও জনগণের প্রতি সংহতি প্রকাশ করেছে বাংলাদেশ।
বাংলাদেশের পক্ষ থেকে জোর দিয়ে বলা হয়েছে, পবিত্র স্থানগুলোর নিরাপত্তা ও সুরক্ষা সর্বদা নিশ্চিত করতে হবে এবং এসব স্থানের মর্যাদার প্রতি পূর্ণ সম্মান বজায় রাখতে হবে।
পবিত্র স্থানকে লক্ষ্য করে যেকোনো ধরনের হামলা বা নিরাপত্তা বিঘ্নিত করার প্রচেষ্টার বিরুদ্ধে বাংলাদেশের অবস্থানও এ বিবৃতির মাধ্যমে পুনর্ব্যক্ত করা হয়েছে।
Comments