প্রযুক্তিগত উন্নয়নে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ: রাষ্ট্রপতি
আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ, উদ্ভাবনী ও প্রযুক্তিনির্ভর মানবসম্পদ তৈরিতে দেশের প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বঙ্গভবনে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাকের নেতৃত্বে একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন। বিষয়টি রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম নিশ্চিত করেছেন।
সাক্ষাৎকালে রুয়েটের প্রতিনিধিদল বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, গবেষণা, অবকাঠামোগত উন্নয়ন এবং সামগ্রিক একাডেমিক অগ্রগতির বিভিন্ন দিক রাষ্ট্রপতির সামনে তুলে ধরেন।
রাষ্ট্রপতি বলেন, দেশের প্রযুক্তিগত অগ্রগতি ও অর্থনৈতিক উন্নয়নে প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। আধুনিক প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে দক্ষ জনশক্তি তৈরি করতে এসব প্রতিষ্ঠানের শিক্ষা ও গবেষণার পরিধি আরও বাড়ানো প্রয়োজন।
এ সময় রুয়েটের শিক্ষা ও গবেষণার মান আরও উন্নত করার পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে বিশ্ববিদ্যালয়টির সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন রাষ্ট্রপতি।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন।
Comments