ইন্টারনেট প্যাকেজের সঙ্গে স্বাস্থ্যবীমা, নতুন উদ্যোগ গ্রীন ডেল্টা ও বিডিকমের
বাংলাদেশে প্রথমবারের মতো ইন্টারনেট প্যাকেজের সঙ্গে স্বাস্থ্যবীমা সুবিধা যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স পিএলসি ও বিডিকম অনলাইন লিমিটেডের মধ্যে একটি গ্রুপ হেলথ ইন্স্যুরেন্স চুক্তি সই হয়েছে।
এই চুক্তির আওতায় বিডিকমের গ্রাহকেরা তাদের ইন্টারনেট প্যাকেজের অংশ হিসেবে স্বাস্থ্যবীমার সুবিধা পাবেন। এর ফলে ডিজিটাল সংযোগের পাশাপাশি গ্রাহকদের স্বাস্থ্য সুরক্ষাও নিশ্চিত করার সুযোগ তৈরি হবে।
চুক্তি সই অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন বিডিকম অনলাইন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এয়ার ভাইস মার্শাল (অবঃ) মুহাম্মদ নজরুল ইসলাম এবং গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স পিএলসির অলটারনেটিভ বিজনেস বিভাগের প্রধান মোহাম্মদ আফজাল হামিদ।
অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স ও বিডিকম অনলাইনের এই সহযোগিতাকে দেশের ডিজিটাল ইকোসিস্টেমে স্বাস্থ্যবীমাকে আরও সহজলভ্য ও গ্রাহকবান্ধব করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
প্রতিষ্ঠান দুটির পক্ষ থেকে বলা হয়েছে, ইন্টারনেট সেবার সঙ্গে স্বাস্থ্য সুরক্ষা যুক্ত হওয়ার ফলে গ্রাহকেরা একই প্যাকেজের মাধ্যমে যোগাযোগ সুবিধার পাশাপাশি স্বাস্থ্যবীমার সুবিধাও পাবেন। এর মাধ্যমে প্রচলিত ইন্টারনেট সেবার বাইরে গ্রাহকদের জন্য অতিরিক্ত মূল্য ও সুরক্ষা নিশ্চিত হবে।
Comments