মালয়েশিয়ায় সাপ্তাহিক ছুটির দিনে পাসপোর্ট সেবাসহ কনস্যুলার সেবা
মালয়েশিয়ায় শনি, রবিবার সাপ্তাহিক ছুটি বিশেষ করে রবিবার অভিবাসী কর্মীদের ছুটি থাকে এই দিনে পাসপোর্ট সেবা পেয়ে বাংলাদেশ হাইকমিশনকে ধন্যবাদ জানান জোহর বারুতে থাকা বাংলাদেশিরা।
শনি ও রবিবার (১২ ও ১৩ সেপ্টেম্বর) বাংলাদেশ হাইকমিশনের পাসপোর্ট, ভিসা উইং ও রাজনৈতিক সচিব ৩য় সহ সাত জনের একটি প্রতিনিধি দল জোহর বাহরু এবং আশেপাশের এলাকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের জন্য দু'দিনের মোবাইল কনস্যুলার ক্যাম্পের আয়োজন করে। জোহর বারুর অগ্রণী রেমিটেন্স হাউসে এই ক্যাম্পের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্ট সেবাসহ বিভিন্ন ধরনের কনস্যুলার সেবা প্রদান করে। এ সময় কনস্যুলার ক্যাম্পের মাধ্যমে ৩০০ টি পাসপোর্ট এনরোলমেন্ট, ৩৩২ টি পাসপোর্ট বিতরণ, ৩০ টি সেম পারসন লেটার (Same Person/Passport data correction letter, LoI (Singapore letter etc.), ট্রাভেল পারমিটসহ অন্যান্য কনস্যুলার সেবা দেয় হয়।
প্রবাসী বাংলাদেশিদের নিরবচ্ছিন্ন পাসপোর্ট ও কন্সুলার সেবা নিশ্চিত করতে মালয়েশিয়ার বিভিন্ন রাজ্যে বাংলাদেশ হাইকমিশনের এ ধরনের বিশেষ কনস্যুলার সেবা কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান বাংলাদেশ হাইকমিশনের পাসপোর্ট ও ভিসা উইং কর্মকর্তা প্রথম সচিব মো: ইয়াসিন কবির।
সাপ্তাহিক ছুটির দিনে কনস্যুলার সেবা দেওয়ায় দালালের হাত যেমন রেহায় পাচ্ছেন, তেমন বিভিন্ন প্রদেশ থেকে যাও-আসার ভাড়া সহ বেঁচে যাচ্ছে নানা খরচ। তবে এ সেবা দুই তিন মাস পর একবার হওয়ায় একটা বড় অংশ প্রবাসীদের কুয়ালালামপুর পাসপোর্ট সেন্টারে আসতে হয়, খরচ সম ও দালাল তাদের পিছে ছাড়ে না। এ জন্য বহুদিন ধরে প্রবাসীদের দাবি স্থায়ীভাবে বিভিন্ন রাজ্য দূতাবাসের পাসপোর্ট সেবাসহ কনস্যুলার সেবা গুলোর দেওয়ার দাবি জানিয়ে আসছে তাঁরা। এ বিষয় মালয়েশিয়ায় বসবাস করা কমিটির নেতাদের দাবির সাথে একমত পোষণ করে, দাবি বাস্তবায়নের তাগিদ দেন।
এ বিষয় নিয়ে মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের হাইকমিশনার মো: মনজুরুল করিম খান চৌধুরী ইতিপূর্বে সাংবাদিকদের জানান, প্রবাসীদের দাবির বিষয়টি সরকার বিবেচনা করছে হয়ত খুব শিগগিরই দাবি বাস্তবায়নের কার্যক্রম শুরু হতে পারে।
Comments