পানিসম্পদ মন্ত্রী ও তথ্য উপদেষ্টার সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক
পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি ও প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। গতকাল রবিবার প্রাথমিকভাবে তাঁদের সঙ্গে সাক্ষাৎ করেন ভারতের হাইকমিশনার।
ঢাকায় ভারতীয় হাইকমিশন এ তথ্য জানায়।
হাইকমিশন জানায়, পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানির সঙ্গে সাক্ষাৎকালে আলোচনায় দুই প্রতিবেশী দেশের জনগণের যৌথ আকাঙ্ক্ষগুলো পূরণের লক্ষ্যে দ্বিপক্ষীয় সম্পৃক্ততা সুদৃঢ় করার গুরুত্ব বিশেষভাবে তুলে ধরা হয়। এ সময় প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদও উপস্থিত ছিলেন।
ড. জাহিদ হাসানের সঙ্গে সাক্ষাৎ বিষয়ে হাইকমিশন জানায়, বৈঠকে বাংলাদেশ-ভারত সম্পর্কের বিস্তৃত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
প্রাণবন্ত এ দুটি গণতান্ত্রিক দেশ জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করার লক্ষ্যে যৌথভাবে কাজ করে যাবে বলে উভয়েই আশাবাদ ব্যক্ত করেন।
Comments