সারাদেশে হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরো ৭ জন মারা গেছে। মোট মৃত্যু ১ হাজার ১৯ জনে দাঁড়াল। এছাড়া গত একদিনে নতুন করে ৮৫৫ জনের শরীরে হাম ও এর উপসর্গ দেখা গেছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে মারা গেছে ৭ জন। একই সঙ্গে হাম উপসর্গে আক্রান্ত হয়েছে ৮৫৫ জন।
এর আগে, শুক্রবার (১১ সেপ্টেম্বর) একদিনে ৩ জনের মৃত্যু হয়। একই সময়ে মোট ১ হাজার ১২ জন নতুন হামে আক্রান্ত হয়।
Comments