আগামীকাল টানা ৯ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
বৃহস্পতিবার টানা ৯ ঘন্টা গ্যাস থাকবে না রাজধানীর ৯টি এলাকায়। শাহজাহানপুরে ভাল্ভ স্থাপন ও এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজের কারণে সাময়িকভাবে গ্যাস সংযোগ বন্ধ থাকবে।
বুধবার (৯ সেপ্টেম্বর) তিতাস গ্যাস কর্তৃপক্ষের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
বার্তায় বলা হয়, আগামী ১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুর ১টা থেকে রাত ৯টা পর্যন্ত মোট আট ঘণ্টা বাসাবো, খিলগাঁও, মাদারটেক, শাহজাহানপুর, সিপাহীবাগ, তিলপাপাড়া, মালিবাগ, শান্তিবাগ, তালতলা মার্কেট ও এর আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এ সময় এসব এলাকার সব আবাসিক ও বাণিজ্যিক শ্রেণির গ্রাহকের গ্যাস সংযোগ সাময়িকভাবে বন্ধ থাকবে। একই সঙ্গে আশপাশের এলাকাগুলোতেও গ্যাসের স্বল্পচাপ দেখা দিতে পারে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
Comments