ডিএমপির অভিযান: রাজধানীতে গ্রেপ্তার ৫১৭
রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) অভিযান চালিয়ে ৫১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে রাজধানীর বিভিন্ন থানায় ৩৭টি মামলা করা হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানিয়েছেন।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগ ৩৩ জন, লালবাগ বিভাগ ৩৮ জন, ওয়ারী বিভাগ ৪০ জন, মতিঝিল বিভাগ ৪৫ জন, তেজগাঁও বিভাগ ৮৩ জন, মিরপুর বিভাগ ১৬০ জন, গুলশান বিভাগ ৪৮ জন, উত্তরা বিভাগ ৬৬ জন, গোয়েন্দা বিভাগ ৪ জনকে গ্রেপ্তার করে।
অভিযানে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ১২ হাজার ২২৮ ইয়াবা, ৬১০ গ্রাম গাঁজা, ৬ জন ভুক্তভোগী, ১০টি মোবাইল, ৭০ লিটার ডিজেল তেল, ৭টি তেলের ড্রাম, একটি সিটি গোল্ডের কানের দুল উদ্ধার করা হয়।
Comments