সুন্দরবনে র্যাবের কাছে ৫২ জলদস্যুর আত্মসমর্পণ
সুন্দরবনে র্যাবের কাছে ৫২ জলদস্যু আত্মসমর্পণ করেছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে র্যাব-৬ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে।
র্যাব জানায়, সুন্দরবন ও সংলগ্ন উপকূলীয় অঞ্চলে জলদস্যু ও বনদস্যুরা দীর্ঘদিন ধরে জেলে, বাওয়ালি ও স্থানীয়দের জিম্মি করে চাঁদাবাজি ও অপহরণসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। র্যাবের কঠোর নজরদারি ও সাঁড়াশি অভিযানের ধারাবাহিকতায় দস্যু বাহিনীর সদস্যরা অপরাধের পথ পরিহার করে সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরে আসার আগ্রহ প্রকাশ করে আত্মসমর্পণ করে।
Comments