শনিবার রাজধানীর যেসব দোকানপাট ও মার্কেট বন্ধ
প্রয়োজনীয় কেনাকাটা কিংবা অন্য কোনো কাজে প্রতিদিনই রাজধানীর বিভিন্ন দোকান ও মার্কেটে যেতে হয় নগরবাসীকে। তবে বের হওয়ার আগে সংশ্লিষ্ট এলাকার দোকানপাট ও মার্কেট খোলা আছে কি না, তা জেনে নেওয়া জরুরি। তা না হলে যানজট পেরিয়ে গন্তব্যে পৌঁছে বন্ধ মার্কেটের কারণে বিড়ম্বনায় পড়তে হতে পারে।
শনিবার (২৯ আগস্ট) রাজধানীর বেশ কিছু এলাকায় দোকানপাট ও মার্কেট সাপ্তাহিক ছুটির কারণে বন্ধ থাকবে।
যেসব এলাকায় দোকানপাট বন্ধ
শ্যামবাজার, বাংলাবাজার, পাটুয়াটুলী, ফরাশগঞ্জ, জুরাইন, করিমউল্লাহবাগ, পোস্তগোলা, শ্যামপুর, মীরহাজারীবাগ, দোলাইপাড়, টিপু সুলতান রোড, ধূপখোলা, গেণ্ডারিয়া, দয়াগঞ্জ, স্বামীবাগ ও ধোলাইখাল এলাকার দোকানপাট শনিবার বন্ধ থাকবে।
এ ছাড়া জয়কালী মন্দির, যাত্রাবাড়ীর দক্ষিণ-পশ্চিম অংশ, গুলিস্তানের দক্ষিণ অংশ, ওয়ারী, আহসান মঞ্জিল, লালবাগ, কোতোয়ালি থানা এলাকা, বংশাল, নবাবপুর, সদরঘাট, তাঁতীবাজার, লক্ষ্মীবাজার, শাঁখারি বাজার ও চানখারপুল এলাকার দোকানপাটও বন্ধ থাকবে।
যেসব মার্কেট বন্ধ থাকবে
শনিবার ফুলবাড়িয়া মার্কেট, সান্দ্রা সুপার মার্কেট, আজিমপুর সুপার মার্কেট, গুলিস্তান হকার্স মার্কেট, ফরাশগঞ্জ টিম্বার মার্কেট, শ্যামবাজার পাইকারি দোকান, সামাদ সুপার মার্কেট ও রহমানিয়া সুপার মার্কেট বন্ধ থাকবে।
এ ছাড়া ইদ্রিস সুপার মার্কেট, দয়াগঞ্জ বাজার, ধূপখোলা মাঠবাজার, চকবাজার, বাবুবাজার, নয়াবাজার, কাপ্তান বাজার, রাজধানী সুপার মার্কেট, দয়াগঞ্জ সিটি করপোরেশন মার্কেট, ইসলামপুরের কাপড়ের দোকান, ছোট কাটরা, বড় কাটরা হোলসেল মার্কেট ও শারিফ ম্যানশনও বন্ধ থাকবে।
যেসব দর্শনীয় স্থান বন্ধ
শিশু একাডেমি জাদুঘর প্রতি শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির কারণে বন্ধ থাকে। রোববার থেকে বৃহস্পতিবার দর্শনার্থীদের জন্য জাদুঘরটি সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকে। তাই শনিবার এসব এলাকায় কেনাকাটা বা ঘোরাঘুরির পরিকল্পনা থাকলে যাওয়ার আগে সংশ্লিষ্ট মার্কেট কিংবা স্থাপনার খোলার সময় নিশ্চিত করে নেওয়া ভালো।
Comments