তিব্বতে নতুন করে বাঁধ ভাঙন: নেপাল ও চীনের উদ্ধার অভিযান স্থগিত
নেপাল ও চীন সীমান্তে তিব্বত অংশে জমে থাকা একটি কৃত্রিম হ্রদের প্রাকৃতিক বাঁধ আবারও ভেঙে গেছে। এর ফলে পাহাড়ি নদীগুলোতে তীব্র বেগে পানি ধেয়ে আসায় নতুন করে ভয়াবহ বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে নেপাল ও চীনের উদ্ধারকর্মীদের অবিলম্বে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
নেপাল পুলিশের এক বিবৃতিতে জানানো হয়েছে, তিব্বত অংশের ওই প্রাকৃতিক বাঁধ ভেঙে যাওয়ার পর উদ্ধার ও ত্রাণকাজে নিয়োজিত সকল নিরাপত্তা কর্মী, উদ্ধারকর্মী এবং সাধারণ জনগণকে সর্বোচ্চ সতর্কাবস্থায় রাখা হয়েছে এবং দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার অনুরোধ করা হয়েছে।
চীনের রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি জানিয়েছে, ঘটনাস্থলে আগে থেকেই অবস্থান করা জরুরি উদ্ধারকারী দলগুলোকে অন্তত এক কিলোমিটার পিছিয়ে আসার নির্দেশ দেওয়া হয়েছে। বর্তমানে সব উদ্ধারকারী দলকে নিজ নিজ অবস্থানে থেকে পরবর্তী সরকারি নির্দেশনার জন্য অপেক্ষা করতে বলা হয়েছে।
ভয়াবহ হিমবাহ ধসের রেশ কাটতে না কাটতেই নতুন সংকট এর মাত্র দুই দিন আগে হিমালয় অঞ্চলে ঘটা এক ভয়াবহ হিমবাহ ধসের জেরে সৃষ্ট আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৪৬৯ জনে দাঁড়িয়েছে। এই প্রাকৃতিক দুর্যোগে এখনো হাজারের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন এবং কাদার নিচে তলিয়ে গেছে একের পর এক গ্রাম। এই চরম মানবিক সংকটের মধ্যেই নতুন করে বাঁধ ভাঙার এ ঘটনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
Comments