রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯১
রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ৪৯১ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময় ৩৯টি মামলা করা হয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।
ডিএমপি জানায়, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগ থেকে ২০ জন, লালবাগ থেকে ৪১ জন, ওয়ারী থেকে ৪৮ জন, মতিঝিল থেকে ৪৮ জন, তেজগাঁও থেকে ৫৯ জন, মিরপুর থেকে ১৫৬ জন, গুলশান থেকে ৫৯ জন, উত্তরা থেকে ৫৬ জন এবং গোয়েন্দা বিভাগ থেকে চারজন রয়েছেন।
অভিযানের সময় একটি বিদেশি রিভলবার, এক রাউন্ড গুলি ও চারটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। পাশাপাশি ১০ হাজার ৭১টি ইয়াবা, ১২০ গ্রাম গাঁজা ও ৪৪ গ্রাম হেরোইন জব্দ করা হয়।
এ ছাড়া একটি চাইনিজ কুড়াল, একটি হাঁসুয়া, একটি জিআই পাইপ, একটি মনিটর, একটি সিপিইউ ও ছয়টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। অভিযানে একজন ভিকটিমকেও উদ্ধার করা হয়।
নিয়াজ মেহেদী বলেন, পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারের পাশাপাশি অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান ডিএমপির এই কর্মকর্তা।
Comments