পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক পোস্ট, সারজিসের কড়া মন্তব্য
পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত একটি পোস্ট নিয়ে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক সারজিস আলম। একটি দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামাজিক যোগাযোগমাধ্যমে কী ধরনের বিষয় প্রকাশ করা উচিত, সে বিষয়ে ন্যূনতম সচেতনতা থাকা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।
বুধবার (২৬ আগস্ট) দুপুর ৩টার দিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া একটি পোস্টের মন্তব্যের ঘরে এ কথা বলেন সারজিস।
মন্ত্রণালয়ের পোস্টে জানানো হয়, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম যমুনা টেলিভিশনের একটি বিশেষ সাক্ষাৎকারে অংশ নিয়েছেন। সেখানে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলেছেন এবং সাক্ষাৎকারটির লিংক প্রথম মন্তব্যে দেওয়া হয়েছে।
এই পোস্টের নিচে সারজিস আলম মন্তব্য করেন, একটি দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভেরিফায়েড পেজ থেকে কী ধরনের বিষয় প্রকাশ করা উচিত, সে বিষয়ে সংশ্লিষ্টদের ন্যূনতম কমনসেন্স থাকা প্রয়োজন।
পরবর্তীতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই ফেসবুক পোস্টে মন্তব্য করার সুযোগ সীমিত করা হয়।
Comments